1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 12:25 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

চাকুরির প্রলোভন দেখিয়ে দরিদ্র পরিবারের জমি আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : Sunday, November 13, 2022,
  • 375 Time View

মাদারীপুর প্রতিনিধি :

স্বাস্থ্য সচিব সাইফুল ইসলাম বাদলের বিরুদ্ধে চাকুরী দেয়ার নাম করে দরিদ্র পরিবারের জমি আত্মসাত ও পুলিশি হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

গতকাল ১২ নভেম্বর সকালে মাদারীপুর পৌর শহরের সৈদারবালী টিবি হাসপাতাল রোডে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন – আছলাম বেপারী ও তার বোন রেহানা বেগম।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান,

তাদের পৈত্রিক বাড়ি মাদারীপুর শহরের টিবি হাসপাতাল সড়কে। বাড়ির পাশবর্তী বাড়ির মালিক হচ্ছেন ১/ বর্তমান স্বাস্থ্য সচিব, মোঃ সাইফুর হাসান বাদল মোল্লা (৪৭), পিতা- মৃত, রজ্জব আলী মোল্লা।

২/সেতারা বেগম, এদের মধ্যে সাইফুল হাসান বাদল মোল্লা সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাহার বাড়িতে প্রবেশের রাস্তাটি ছোট হওয়ায় তিনি নিকট বারং বার রাস্তাটি বড় করার জন্য ০২ (দুই) শতাংশ জমি বিক্রি করার জন্য অনুরোধ করেন। এমনকি উক্ত বাদল মোল্লা প্রকাশ করেন, তিনি সরকারের একজন বড় কর্মকর্তা, তাহার নিকট ০২ (দুই) শতাংশ জমি বিক্রি করা হলে আছলামের ছেলেকে একটি সরকারি চাকুরী দিবেন জানালে আছলাম বেপারী তার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করিয়া উক্ত সাইফুর রহমান বাদল মোল্লার নিকট ০২ (দুই) শতাংশ জমি বিক্রি করেন। পরবর্তীতে বাদল মোল্লা উক্ত ০২ (দুই) শতাংশ জমি দলিল করিয়া নিয়া তাদের বাকি পৈত্রিক সম্পত্তিটুকু দখলের পাঁয়তারা শুরু করেন। তাহার ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদের পৈত্রিক জমি দখলের জন্য দীর্ঘদিন যাবৎ পায়তারা করিতেছিলেন। তিনি বিভিন্ন সময়ে তাদের অর্থের প্রলোভন ও ক্ষমতার দাপট প্রদানের মাধ্যমে জমি দখলের চেষ্টা করেন। কিন্তু তাদের অবশিষ্ট পৈত্রিক সম্পত্তি তাহার নিকট বিক্রয় করিব না বলিয়া জানাইয়া দেয়।

 

 

আরেক ভুক্তভোগী রেহানা বেগম বলেন- সচিবের মামাতো ভাই, ঝাউদী ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী আবুল মৃধা আমাদের নিকট বাদল মোল্লার পক্ষে প্রস্তাব নিয়ে আসেন যদি তাদের জমি তাহার নিকট বিক্রি করি তাহলে তিনি উক্ত জমি বাবদ আমাদের ২০ লক্ষ টাকা প্রদান করিবেন এবং আমাদের পরিবারের তিনজনকে (ছোট বোনের ছেলে আল-আমিন ও শাহিন, মেয়ের জামাই সুমন মোল্লা) ভালো বেতন সরকারি চাকুরী প্রদান করিবেন। তখন তারা উক্ত আবুল মৃধার প্রস্তাবে বাদল মোল্লার সাথে কথা বলেন এবং তিনিও উক্ত আবুল মৃধার অনুরূপ কথা বললে তাদের জমি বাবদ ২০ লক্ষ টাকা এবং তার মেয়ের জামাইকে সরকারি চাকুরী প্রদান করিবেন বলিয়া প্রস্তাব দেন। এবং জমির বায়না বাবদ ২ (দুই) লাখ টাকা গ্রহণ করেন। বায়নার পর দীর্ঘদিন সময়ক্ষেপন করার পর সর্বশেষ উক্ত সেতারা বেগম এবং বাদল মোল্লা বলেন যে, তোমরা আমাদের জমি দলিল করিয়া দিয়াছো আবার কিসের টাকা। উক্ত বাদল মোল্লা ও সেতারা বেগমের উক্তরূপ কথায় আমরা হতবিহব্বল হইয়া পরি আমরা উক্ত ব্যক্তিদের নিকট কোন প্রকার জমি দলিল করিয়া দেই নাই, জমি বাবদ বাকি ১৮ লাখ টাকা গ্রহণ করি নাই এবং আমাদের পরিবারের কোন সদস্যদেরও উক্ত বাদল মোল্লা কোন প্রকার চাকুরীও প্রদান করেন নাই। উল্টা আমাদের নামে মিথ্যা

মামলা হামলা দিয়ে হয়রানি করছে বলে সাংবাদিকদের জানান ভুক্তভোগী পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট