1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 1:38 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

চাটমোহরে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • Update Time : Monday, December 15, 2025,
  • 132 Time View

 

চাটমোহর (পাবনা) সংবাদদাতাঃ
পাবনার চাটমোহর উপজেলায় বোরো মৌসুমে ফসল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষকদের মাঝে হাইব্রিড ও উফশী ধানের বীজসহ রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা নাসের চৌধুরী।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শোয়েব রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার মোট ২ হাজার ২০০ জন কৃষকের মাঝে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৭০০ জন কৃষকের মাঝে উফশী বোরো ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হয়। এছাড়া পৃথক বরাদ্দের আওতায় ৫০ জন কৃষকের মাঝে গমের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ ও সার কৃষকদের চাষাবাদে উল্লেখযোগ্য সহায়তা করবে এবং উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। চলতি মৌসুমে উপজেলায় মোট ৯ হাজার ২১৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষকরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন এবং সঠিক ব্যবস্থাপনায় উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট