1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 2:40 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

চাটমোহরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবিকায়ন উন্নয়নে কমিউনিটি স্কোরকার্ড সভা

Reporter Name
  • Update Time : Thursday, November 20, 2025,
  • 140 Time View

 

 

লুৎফর রহমান হীরা (চাটমোহর) পাবনাঃ

পাবনার চাটমোহরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবিকায়ন উন্নয়নে সেবাদানকারী প্রতিষ্ঠান ও সেবাগ্রহণকারী কমিউনিটির পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়করণ, সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণ বিষয়ক কমিউনিটি স্কোরকার্ড মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি মধ্যপাড়া সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন মানব মুক্তি সংস্থা (এমএমএস) এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মতিউর রহমান। সঞ্চালনায় ছিলেন মোঃ আশিকুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল।

এ ছাড়া বক্তব্য রাখেন এমএমএসের প্রজেক্ট ফোকাল মোশারফ হোসেন, স্বর্ণা মাহাতো, রেনুকা মাহাতোসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর জীবিকায়ন উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, সেবা পাওয়ার ক্ষেত্রের চ্যালেঞ্জ এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ বৃদ্ধির বিষয়ে মতামত দেন।

মানব মুক্তি সংস্থা (এমএমএস) চাটমোহর উপজেলার তিনটি ইউনিয়নে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আয়ের সুযোগ তৈরিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট