1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 10:21 am
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি

Reporter Name
  • Update Time : Tuesday, April 7, 2026,
  • 18 Time View

 

চাটমোহর ( পাবনা) সংবাদদাতা

পাবনার চাটমোহরে বিলে পাহারারত এক দম্পতিকে মারধর করে বেঁধে রেখে গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বোয়াইলমারী গ্রামের বিলে অবস্থিত একটি বোরো স্কিমের ডিপ টিউবওয়েলের পাহারা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন একই ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে আনিস হোসেন। তিনি দীর্ঘদিন ধরে ওই নলকূপটি দেখভাল করে আসছিলেন।

ঘটনার রাতে আনিস হোসেন তার স্ত্রীকে নিয়ে ডিপ টিউবওয়েলের ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি মুখোশধারী সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসহ ঘরটি ঘিরে ফেলে। পরে তারা ভেতরে প্রবেশ করে আনিস ও তার স্ত্রীকে মারধর করে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখে টেপ লাগিয়ে দেয়।

এরপর দুর্বৃত্তরা ডিপ টিউবওয়েলের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায়।

সকালে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আহত অবস্থায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট