1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 12:50 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

চাটমোহরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : Tuesday, January 20, 2026,
  • 110 Time View

 

চাটমোহর ( পাবনা) সংবাদদাতাঃ

পাবনার চাটমোহরে বাড়িতে রাখা বালতির পানিতে ডুবে ইয়ানুর (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত ইয়ানুর উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের অজান্তে ঘরে রাখা পানিভর্তি বালতির মধ্যে পড়ে যায় সে।

দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বালতির পানির ভেতর থেকে অচেতন অবস্থায় ইয়ানুরকে উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কুমারগাড়া গ্রামের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট