1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 11:18 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

চাটমোহরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, November 24, 2025,
  • 137 Time View

 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার নবনিযুক্ত জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ২৪ নভেম্বর বিকেলে চাটমোহর উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

সভায় জেলা প্রশাসক শাহেদ মোস্তফা উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি সরকারি সেবার মান বৃদ্ধি এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক দিনের বিভিন্ন সময়ে ইউএনও কার্যালয়, পৌর ভূমি অফিস এবং চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সেবা কার্যক্রম ও দাপ্তরিক পরিবেশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সরকারি সেবাকে আরও কার্যকর ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসকের এ মতবিনিময় ও পরিদর্শনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট