1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 7:19 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

চাটমোহর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Monday, January 5, 2026,
  • 158 Time View

 

চাটমোহর (পাবনা) সংবাদদাতাঃ

পাবনার চাটমোহর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গত ৪ জানুয়ারি রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ৫ জানুয়ারি সোমবার তাদেরকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকদ্রব্য ইয়াবা কারবারির অভিযোগে বোঁথড় গ্রামের বেলাল প্রামানিকের ছেলে সোহেল রানা (২৫) এবং গুনাই গাছা এলাকার মোবারকের ছেলে জাকিরুল (৩২) রয়েছেন। এছাড়া মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মথুরাপুর মণ্ডলপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে আব্দুল আলিম (৩২) ও আরিঙ্গাইল গ্রামের শফিউল আলমের ছেলে নাহিদ হাসান সৌরভ (২০) গ্রেপ্তার হন।

বিস্ফোরক মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন—হরিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫১) এবং দিলচলন ইউনিয়ন ছাত্রলীগের ১ নম্বর ওয়ার্ড সভাপতি কিতাব খলিফার ছেলে সাগর হোসেন নিলয় (২৫)।

এছাড়া সন্দেহভাজন হিসেবে বালুচর মহল্লার মেরাজ আলীর ছেলে শিহাব (২৩) ও নব শাহার ছেলে নয়ন (১৯) কে আটক করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট