1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 4:39 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ডা. বুলবুলের অপসারণ দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Wednesday, December 10, 2025,
  • 136 Time View

 

চাটমোহর ( পাবনা) সংবাদদাতাঃ

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুলের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মুতালিব প্রাং, পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল কবির ও হাসানুজ্জামান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব রুহুল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক বিশৃঙ্খলা বিরাজ করছে। এ পরিস্থিতির জন্য দায়ী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুলকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন বলে তারা দাবি জানান।

এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট