1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 11:12 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

চিলমারীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা

Reporter Name
  • Update Time : Thursday, May 9, 2024,
  • 239 Time View

 

মোঃ সোহেল রানা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিক নিয়ে অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান শাহীন ১৬ হাজার ৮ শত ৭১ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতিক নিয়ে ২৮হাজার ৬শত ০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, কাপ পিরিচ প্রতিক নিয়ে ১১ হাজার ৭ শত ৩৪ ভোট পেয়েছেন।

এদিকে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে নলকূপ প্রতিক নিয়ে মোঃ জাহিদ আনোয়ার পলাশ ৫ হাজার ৭ শত ২৭ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নলকূপ প্রতিক নিয়ে মোট ২৪হাজার ২ শত ৬২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ আবু হোসাইন সিদ্দিক রানা, তালা প্রতিক নিয়ে ১৮ হাজার ৫ শত ৩৫ ভোট পেয়েছে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ মর্জিনা বেগম জেলি ৭ হাজার ৯ শত ১২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তিনি ফুটবল প্রতীক নিয়ে ১৯ হাজার ৩ শত ৭৩ ভোট পেয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ আছমা বেগম হাঁস প্রতীক নিয়ে ১১ হাজার ৪ শত ৬১ ভোট পেয়েছেন।

আজ বুধবার (৮ মে) সকাল ৮টা হতে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহন। সরজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা ভোটারদের উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান ও প্রশাসনের কঠোর নজরদারি । সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে মাঠে ছিল পুলিশ, বিজিবি, র‌্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ভোট গণনা শেষে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট