1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:46 am
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

চিলাহাটিতে মাস্ক না পড়ে গাদাগাদি করে চলছে বাজার ঘাটে। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Reporter Name
  • Update Time : Tuesday, December 1, 2020,
  • 197 Time View

মোঃ সুমন ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি।

নীলফামারী ডোমার উপজেলার চিলাহাটিতে বিভিন্ন জায়গায় ঘুরে মানুষজনকে কাছে ‘কেন মাস্ক পরছেন না’ প্রশ্ন করলে নানা অজুহাত দিচ্ছেন তারা।

বোতলগঞ্জ বাজারে দু’জন মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিলেন। তাদের মধ্যে দূরত্বের বালাই ছিল না।

মাস্ক নিয়ে প্রশ্ন করলে তাদের একজন বলেন, “কথা বল্লি বুঝতি পারে না, তাই মাস্ক খুলে কথা বলছি, কথা শেষ হলিই পরছি।”

গত ১১নভেম্বর কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ‘শতভাগ মাস্ক পরিধান’ নিশ্চিতকরণে প্রতীকী প্রচারণা চালানো হলেও তার প্রতিফলন নেই ডোমার উপজেলায়।

ডোমার উপজেলার জনবহুল একাধিক কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, মাস্ক ছাড়া মানুষের সংখ্যা অনেক। বাজারে অনেক ক্রেতা-বিক্রেতার মুখেও মাস্ক নেই।

যাদের সঙ্গে মাস্ক দেখা গেল, তারাও অনেকে থুতনিতে কিংবা কানের সাথে ঝুলিয়ে রেখেছেন। গ্লাভস দেখা গেল না কারো হাতে।

ধর্ম মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কঠোর নির্দেশনার পরও বেশির ভাগ মসজিদে মুখে মাস্ক ছাড়াই অনেকে নামাজ পড়তে আসছেন।

চিলাহাটিতে বিভিন্ন লোকজন বলেন, “করোনা কি সব মসজিদি? বাজার ঘাটে লোক ঘুরে বেড়াচ্ছে তাদের মুখে মাস্ক নেই। তাতে কিচ্ছু হচ্ছে না, মসজিদে মাস্ক পরে না আসলি যত সমস্যা!”

মাস্ক না পরার নানা বিচিত্র কারণের কথা বলেন।

গত মার্চ-এপ্রিলে ডোমার উপজেলার চিলাহাটিতে বিভিন্ন মানুষের মুখে মাস্ক দেখা গেলেও, এখন করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা শুরুর আশঙ্কা করা হচ্ছে, তখন মাস্ক ব্যবহার না করা, সামাজিক দূরত্ব না মানা, গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রীবহনের প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

স্থানীয় ডাক্তার সিরাজুল ইসলাম বলেন, চলতি বছরের মার্চ, এপ্রিল ও মে মাসে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের নিয়মিত টহল ছিল। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ছিল চোখে পড়ার মতো, কিন্তু সেসব এখন অনেকটাই অনুপস্থিত। সে কারণে মানুষের মধ্যেও গরজ কম।

এ বিষয়ে স্হানীয় মানুষ জন বলেন চিলাহাটিতে বিভিন্ন বাজারে যারা মাস্ক না পড়ে বাজার ঘাট মসজিদে আসে তাদেরকে ভ্রাম্যামাণ আদালত বসিয়ে জরিমানা করা উচিত।

“সবচেয়ে বড় কথা, মানুষ সচেতন না হলে করোনাভাইরাস সংক্রমণ সরিয়ে পরবে।

মোঃ সুমন ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি।

২৯//১১/২০২০/// মোবাইল ০১৭৮০৫৫১৬১৭///

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট