1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 2:12 pm
Title :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম।

চিলাহাটিতে রেলমন্ত্রী প্রকল্প পরিদর্শন ও ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন।

Reporter Name
  • Update Time : Saturday, November 14, 2020,
  • 219 Time View

মোঃ সুমন ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে প্রকল্প পরিদর্শন ও ফিতা কেটে নতুন রেলওয়ে স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার ১৪ই নভেম্বর সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিলাহাটি রেলওয়ে স্টেশনে আন্তর্জাতিক মানের নতুন রেলওয়ে স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, উপজেলা সার্কেল এএসপি জয়ব্রত পাল, রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার শাহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক আব্দুর রহিম, বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাছির উদ্দিন, সহকারী নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন, ৫৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মামুনুর রহমান, ডোমার থানা পুলিশ তদন্ত কর্মকর্তা বিশ্বদেব রায়, চিলাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি গ্যাং ইঞ্জিনে সফর করে চিলাহাটি হলদিবাড়ি জিরো পয়েন্টে পরিদর্শন করেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ উন্মুক্ত ঘোষণা করবেন। প্রাথমিক অবস্থায় এই পথ দিয়ে পন্যবাহী ট্রেন চলাচল শুরু করবে। এবং ২০২১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ দিয়ে মানুষ চলাচলের ঘোষণা দেয়া হবে। তিনি আরও জানান, আগামী দিনে এই রেলের মাধ্যমে কৃষি পন্য সহ সকল প্রকার আমদানিকৃত জিনিস রেলওয়ের মাধ্যমে করা হবে, আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা যেন তাদের ব্যবসায়ীক মালামাল পরিবহনের জন্যে রেলওয়ের পথকে ব্যবহার করেন। এবং আগামী ২০৪৫ সালের মধ্যে আমরা রেলকে একটি আধুনিকায়ন রেল হিসাবে গড়ে তুলবো। এখন ডিজেলের মাধ্যমে রেল চলছে আগামী ২০৪৫ সালের মধ্যে এই পথে ইলেকট্রিক ট্রেন চলবে।

প্রকল্পটি বাংলাদেশ রেলওয়ের বাস্তবায়নে নির্মানকারী প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্টটাকচার কোম্পানি লিমিটেডের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

মোঃ সুমন ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি, ১৪ নভেম্বর ২০২০।। ০১৭৮০৫৫১৬১৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট