1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 10:24 am
Title :
সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

চূড়ান্ত ফলের অপেক্ষায় সাড়ে ১৩ হাজার ITP প্রার্থী

Reporter Name
  • Update Time : Saturday, July 26, 2025,
  • 465 Time View

 

স্টাফ রিপোর্টার: নির্মল ইন্দু সরকার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)- এর অধীনে আয়কর আইনজীবী হিসেবে করদাতার পক্ষে কাজ করার জন্য সরকারি সনদ প্রাপ্তির অপেক্ষায় আছে সাড়ে ১৩ হাজার আইটিপি পরীক্ষার্থী।

গত জুলাই মাসের ১৩ তারিখ থেকে শুরু হয়ে ২১ তারিখ পর্যন্ত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১৩,৪২১ জন আইটিপি প্রার্থী। এর আগে লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় ১৩,৪২১ জন।

আগামী ৩১ জুলাই তারিখের মধ্যে প্রার্থীদের চূড়ান্ত ফলাফল জানা যাবে বলে কর একাডেমির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।

সাধারণত প্রতি ৫ বছর পর পর এনবিআর এই আইটিপি পরীক্ষাটি গ্রহণ করে থাকে। কিন্তু ২০১৭ সালের পর প্রায় ৮ বছর পর এ পরীক্ষার সার্কুলারটি হয় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। বিভিন্ন ক্রাইটেরিয়া মেনটেইন করে অনেকে আবেদন করলেও ২৮ হাজার যোগ্য প্রার্থী নির্ধারণ করে এনবিআর। এর মধ্য থেকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ১৬ হাজারের মতো। এখান থেকে ১৩,৪২১ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ শেষ হয়েছে গত ২১ জুলাই। ঢাকাতে প্রায় ২০ টি বোর্ডে ৯ দিন ধরে এ ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়।এখন তারা সকলেই চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষায় আছে।

চূড়ান্তভাবে উত্তীর্ণদের এনবিআর থেকে সনদ দেয়া হবে।সনদ প্রাপ্তরা কোন আয়কর আইনজীবী সমিতিতে সদস্য হবেন, যে সমিতি এনবিআর-এর তালিকাভুক্ত। সনদপ্রাপ্ত আয়কর আইনজীবীগণ বাংলাদেশের সুপ্রীম কোর্ট, কর ট্রাইবুনাল এবং যেকোনো কর আদালতে করদাতার পক্ষে কর মামলা শুনানি করতে পারবেন।

আইটিপি পরীক্ষার্থীদের সাথে আলোচনা করে জানা যায়, এবছর অত্যন্ত সুন্দর ও চমৎকারভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোন ধরনের ঝামেলা ছাড়াই মৌখিক পরীক্ষাও তারা সুন্দরভাবে সম্পাদন করতে পেরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট