1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 6:40 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

চেক জালিয়াতি মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২

Reporter Name
  • Update Time : Sunday, November 12, 2023,
  • 253 Time View

 

 

 

 

এস.এম আক্কাস আলী (আকাশ) জেলা প্রতিনিধি:

 

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

 

রোববার ১২ নভেম্বর ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ অভিযান চালিয়ে তাকে বাড়ী থেকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সাইফুল ইসলাম শহরের ধানবান্দি পৌর এলাকার আলতাফ হোসেনের ছেলে। জানা যায়, এনআই এ্যাক্ট ১৩৮ ধারায় সিআর ২২৩/২০ (শাহ) মামলায় গত ২০২২ সালের ১৯জুলাই থেকে সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন সাইফুল পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ওয়ারেন্ট, সাজাসহ আরো ও ১টি মামলা রয়েছে। অপরটি সদর থানার এফআইআর নং-১৩, ১২ ফেব্রুয়ারী ২০১০ এ পেনার কোড-১৮৬০ এর ১৪৭/১৪৮/৩২৪/৩২৬/৩৬৪/৩০৭/৩৭৯/১১৪/৩৪ ধারায় এজাহারে অভিযুক্ত। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলার ওয়ারেন্ট ছিল। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। আজ সকালে পলাতক আসামী সাইফুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমনের মোবাইলে যোগাযোগ হলে তিনি বলেন শুনেছি তবে চেক মামলায় আটক হয়েছে। এটি তার ব্যক্তিগত বিষয়। সংগঠনের পরিপন্থী কোন বিষয় হলে আমরা সেটি ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট