1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 11:14 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

চেয়ারম্যান নয় জনগণের সেবক হতে চান

Reporter Name
  • Update Time : Tuesday, February 27, 2024,
  • 313 Time View

 

এডঃ নুরুজ্জামান ইকবাল

মোঃ মোফাসসেল সরকার,স্টাফ রিপোর্টার,

কিশোরগঞ্জের কটিয়াদীতে লোহাজুরী ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে  চেয়ারম্যান প্রার্থী লায়ন এডঃ নুরুজ্জামান ইকবাল  গণমাধ্যমকে জানান তিনি লোহাজুরীবাসীর নেতা নয় বরং  সেবক হতে চাই।

লায়ন এডঃ নুরুজ্জামান ইকবাল দেশের প্রথম মুক্তিযুদ্ধের চেতনায় নির্মাণাধীন ‘মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্ক” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তিনি ১/১১এ সফলতার সাথে বাংলাদেশ টেলিভিশনের বার্তা বিভাগে কাজ করেছিলেন।

এর আগে নির্বাচন কমিশন এক পরিপত্রে জানায় লোহাজুরী ইউপির চেয়ারম্যানের মৃত্যুতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের আয়োজন করছে তারা।৯ই মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

লোহাজুরী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা আঠারো হাজার নয়শত চুরাশি (১৮৯৮৪)।

লায়ন এডঃ নুরুজ্জামান ইকবাল নির্বাচন কমিশন কতৃক বরাদ্দকৃত প্রতীক হিসেবে মোটরসাইকেল প্রতীকে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন।তিনি  তার নির্বাচনি এলাকায়  চেয়ারম্যান  প্রার্থী হিসেবে ব্যানার,পোস্টার,লিফলেট বিতরণ,উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে গণমাধ্যমকে জানান ।

তিনি আরো জানান, লোহাজুরীবাসী যদি আমাকে চেয়ারম্যান পদে ভোট দিয়ে জয়যুক্ত করে আমি তাদের সুখে-দুঃখে জীবনের বাকিটা সময় ঢেলে দেব।আমি বিজয়ী হলে এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের শিক্ষা, সাস্থ্য,চিকিৎসা, খাদ্য, বাসস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করবো।

লোহাজুরী অঞ্চলের বেশ কয়েকজন ভোটারদের সাথে কথা বলে জানা যায়, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হলে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য প্রস্তত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট