1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:34 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ছদ্মবেশে থাকা হত্যা মামলার আসামি ১৪ বছর পর গ্রেফতার

Reporter Name
  • Update Time : Thursday, April 6, 2023,
  • 460 Time View

 

ইয়াছিন শরীফ অনিক,

স্টাফ রিপোর্টার: নোয়াখালীতে হত্যা মামলার আসামি পরিচয় গোপন করে পালিয়ে থাকা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ইউসুফকে (৩০) ১৪ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামি হলেন, সোনাইমুড়ী উপজেলার বারাহিনগর গ্রামের রফিক উল্যাহর ছেলে ইউসুফ। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০৯ সালে সাব্বির হত্যাকাণ্ডের পর থেকে আসামি ইউসুফ পলাতক ছিলেন। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

বৃহস্পতবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মগবাজার এলাকা থেকে ইউসুফকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার এড়াতে তিনি ১৪ বছর পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে পালিয়ে থাকতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট