1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:26 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদারীপুরে প্রতিবাদ র‍্যালি

Reporter Name
  • Update Time : Monday, January 1, 2024,
  • 235 Time View

হোসাইন মাহমুদ স্টাফ রিপোর্টার
দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণ গ্রেফতার, হামলা, গুম, খুন, হেফাজতে নির্যাতন, শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা, অভিযানের নামে বসতবাড়ি ভাঙচুর, আত্মীয়স্বজনদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, সাফল্য ও সংগ্রামের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিবাদ র‍্যালি করেছে মাদারীপুর জেলা ছাত্রদল।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে মাদারীপুর পুরান বাজার রেন্ডিতলা এলাকা থেকে এ র‍্যালি করেন তারা। মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসানের নেতৃত্বে প্রতিবাদ র‍্যালিটি করা হয়।
র‍্যালি শেষে মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বলেন, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখন সমগ্র বাংলাদেশের ভ্যানগার্ড হিসেবে পরিচিত। দেশ যখনই সংকটে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংকট উত্তরণে সর্বাগ্রে ভূমিকা পালন করেছে। শিক্ষা-ঐক্য-প্রগতি আমাদের প্রধান স্লোগান যা আমরা যথাযথভাবে ধারণ করি। তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান সুখী, সমৃদ্ধ, সাম্য, মানবিক ও ন্যায়বিচারের যে উজ্জ্বল রাষ্ট্রের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলি জাহান বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের যেকোনো পরিস্থিতিতে দেশের পাশে থাকতে, গণতন্ত্র রক্ষা করার জন্য, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করার জন্য। বর্তমান অবৈধ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসাত্মক অবস্থা থেকে পরিত্রাণের জন্য আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত ২৭ দফার প্রেক্ষিতে বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সঠিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের পরবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করবে।

এসময় প্রতিবাদ র‍্যালিতে যোগদেন ডাসার উপজেলা ছাত্রদল, কালকিনি উপজেলা ছাত্রদল, শিবচর উপজেলা ছাত্রদল, প্রতিবাদ র‍্যালিতে উপস্থিত মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলি জাহান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড জামিনুর হোসেন মিঠু, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাতুব্বর, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাহাদাত হোসেন, মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব এ্যাড: অহিদুজ্জামান খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট