1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 5:51 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

ছাত্রসমাবেশ সফলের লক্ষ্যে রানীশংকৈল উপজেলা ছাত্রলীগের সক্রিয়ভাবে অংশগ্রহণ

Reporter Name
  • Update Time : Saturday, September 2, 2023,
  • 573 Time View

 

মোঃ আল-মুকিদ মাহি

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।

 

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের হাজারো নেতা কর্মী সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে যোগদান করে। তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলা ছাত্রলীগ একাধিক নেতা-কর্মীদের নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এই ছাত্রসমাবেশ করা হচ্ছে। সারা দেশ থেকে প্রায় দশ লাখ শিক্ষার্থী এতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী সভানেত্রী গনতন্ত্রের মানসকন্যা ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

 

মাথায় বিভিন্ন রঙের টুপি, বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যান্ড, একই রঙা টি-শার্ট পরে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন। মিছিল, স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থলসহ উদ্যানের চারপাশের সড়ক।

 

উক্ত ছাত্রসমাবেশ সফলের লক্ষ্যে রানীশংকৈল উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা – মোঃ আতিকুর রহমান টিটু, মোঃ তামিম হোসেন, মোঃ আলেক সরকার, মোঃ আরাফাত ফরিদি হিমেল, মোঃ মেরিল ইসলাম, মোঃ ইউনুস আলি হরতাল, মোঃ ফয়সাল আহমেদ অর্ক, মোঃ মহশীন আলি বাদশা, মোঃ কামরুল হায়দার মিঠু, বাপ্পি, মোঃ আনোয়ার ইসলাম, মোঃ রোকুনুজ্জামান রোকন, মোঃ মাহবুব আদনান, মোঃ রায়হান, মোঃ আলামিন ইসলাম, মোঃ সাহেব জামান রাতুল, মোঃ আল-মুকিদ (মাহি), মোঃ ফয়সাল আহমেদ নোমান, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ রাজু, মোঃ রনি ইসলাম, মোঃ তাসির, মোঃ জ্যাকি ইসলাম সহ আরো অনেকে।

 

ছাত্রসমাবেশে নেওয়া শপথের সাথে সুর মিলিয়ে শপথ নেন রানীশংকৈল উপজেলা ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী। শপথবাক্যে বলা হয়, আমরা বাঙালির মহান স্বাধীনতা ও পূর্বপুরুষের পবিত্র রক্তেভেজা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের তরুণ প্রজন্ম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের নব রূপায়নের রূপকার বাঙালির নির্ভরতার শেষ ঠিকানা দেশরত্ন শেখ হাসিনার নামে দৃঢ়চিত্তে শপথ করিতেছি যে, তারুণ্যের স্বপ্নের স্বদেশ, পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা এবং কন্যার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আপসহীন, অক্লান্ত, আমৃত্যু সদা-সর্বদা সচেষ্ট থাকব। আমরা বঙ্গবন্ধুর সংগ্রাম, বঙ্গমাতার সাধনা, দেশরত্নের সাহসকে নিজের জীবন গঠনে ও সমৃদ্ধ স্বদেশ গড়তে মূলনীতি মানবো। তরুণ লড়বে, তারুণ্য গড়বে, তারুণ্য দেশবিরোধী সকল শক্তিকে ধ্বংস করবে। বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মর্যাদাশালী করতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভূপৃষ্ঠ থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়াবে। জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে এ দেশের তরুণ প্রজন্মকে কেউ দাবায়ে রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট