মো: সম্রাট তালুকদার
স্টাফ রিপোর্টার
বলছিলাম নড়াইল কালিয়ার উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ এর কথা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যার হৃদয়ে রয়েছে অসীম এবং অদম্য ভালবাসা ও শ্রদ্ধা। ওপরের ছবি গুলো যেন অকপটে তারই সাক্ষী দিচ্ছে । মাননীয় প্রধান মন্ত্রীর হয়ে মাঠে থেকে নির্ভীক হয়ে লড়ে যাচ্ছেন এবং সব সময় করে যাচ্ছেন একের পর এক কর্মসূচির মাধ্যমে নিজেকে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা । কেননা এবার তার চেতনায় যেন রয়েছে অন্য এক পরিকল্পনা । কেনই বা থাকবেনা, এ পরিকল্পনা যে শুধু তার নয় বরং কালিয়ার গোটা-কয়েক নেতা এবং সংখ্যা গরিষ্ট জনপদের । এবার কালিয়া বাসি চায়- চেনা ছন্দ থেকে বের হয়ে যেন নতুন এক ছন্দে পা বাড়াতে। গতানুগতিক ধারার বাইরে তাদের পথচলার নতুন সঙ্গী হিসেবে তাদের প্রথম পছন্দ এবার কৃষ্ণপদ ঘোষ। কিন্তু কৃষ্ণপদ ঘোষ জানান ভিন্ন কথা । মাননীয় প্রধান মন্ত্রীর ইচ্ছাই যেন তার অন্তিম ইচ্ছা । মাননীয় প্রধান মন্ত্রী যাকে বেছে নিবেন তার সাথেই নিজের স্বর্বশ্য উজাড় করে দিয়ে মাঠে লড়ে যাবেন বলে জানান কৃষ্ণপদ ঘোষ ।