1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 8:29 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক দিনের সমাচারের ২য় বর্ষ পূর্তি উদযাপন

Reporter Name
  • Update Time : Friday, January 12, 2024,
  • 284 Time View

 

স্টাফ রিপোর্টার

 

দৈনিক দিনের সমাচার (অনলাইন পোর্টাল) পত্রিকার দুই বছর পুর্তি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ১০টার দিকে তমিজ উদ্দিন সুপার মার্কেটে পত্রিকা অফিসে অনলাইন পত্রিকার দুই বছর পুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও চ্যানেল আইয়ের কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু।

দিনের সমাচার (অনলাইন) পত্রিকার সম্পাদক ও দৈনিক গনতদন্ত পত্রিকার জেলা প্রতিনিধি চয়ন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জুবায়েদ রিপন, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধক্ষ্য ও বাংলা টিভির জেলা প্রতিনিধি লিটন উজ জামান, দৈনিক দিনের খবর পত্রিকার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাব্বির মোহাম্মদ কাদেরী সবু, একুশে টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান, দৈনিক দিনের খবর পত্রিকার পত্রিকার নির্বাহী সম্পাদক এ্যাড. আবু হায়দার লিপু, দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীষ দত্ত, দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহম্মেদ জুয়েল, দৈনিক দিনের খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহাতাব উদ্দিন লালন, সদর উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, যুবলীগ নেতা শেখ ইমরান শেখ ইমন, দৈনিক দিনের খবর পরিচালনা পর্ষদের সদস্য জাহিদ হোসেন, বনি ইসরাইল, মোমিন হোসেন, কবির হোসেন, সাজেদুর রহমান টিটু, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান লিটন, রোকনউজ্জামান, সাংবাদিক রেজা আহম্মেদ জয়। এছাড়াও জীবন,লিখন,আসিফ,সহ অনলাইন সাংবাদিক ও সুধিজন প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুজ্জামান ডাবলু বলেন, বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আগামী দিনে এগিয়ে যেতে হবে। যে কোন তথ্য প্রচারের আগে ঘটনার সত্যতা জেনে সংবাদ প্রকাশ করার আহব্বান করেন। তিনি আরো বলেন, কৃষি সংবাদ থেকে শুরু করে মানুষের প্রত্যন্ত অঞ্চলের ঘটনা তুলে ধরতে হবে। বর্তমান প্রেক্ষাপটে অনলাইনে সংবাদ দ্রুত মানুষের কাছে পৌছে যায়, সে লক্ষ্যে মিথ্যা সংবাদ পরিবেশন করে জনগনকে বিভ্রান্ত করা যাবে না। পত্রিকাটি পাঠক প্রিয় হলে একদিন অনেক দুর এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট