1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 10:22 am
Title :
সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

জনসেবার মধ্যেই খুঁজেছি প্রশান্তি” — পটুয়াখালীতে বিদায়ী বক্তব্যে ইউএনও রবিউল ইসলাম

Reporter Name
  • Update Time : Monday, July 21, 2025,
  • 304 Time View

 

মোঃগোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর কলাপাড়া উপজেলা দেশের অন্যতম সমৃদ্ধ উপজেলা। এই উপজেলা সদরের প্রাণকেন্দ্র কলাপাড়া পৌরশহরের অলংকার আন্ধারমানিক নদী। ইলিশের অভয়াশ্রম এই নদীকে বাঁচাতে হলে পুরোনো ফেরিঘাট সেতুর নীচ থেকে বাদুরতলী মৎস্য গবেষণা ইনস্টিটিউট পর্যন্ত নদী তীর জুড়ে ওয়াকওয়ে করতে হবে। আমি হাইস্কুল মাঠের হেলিপ্যাড মাঠের অংশ থেকে কিছু অংশ করেছি। এটি এখন এই শহরের মানুষের একটু নির্মল আনন্দের জায়গায় পরিণত হয়েছে। শহরবাসী নদীপাড়ে গিয়ে পরিবার পরিজন নিয়ে স্বচ্ছ নির্মল বাতাসে নি:শ্বাস নিতে পারেন।স্বপরিবারে স্বস্তিদায়ক সময় কাটাতে পারছেন। শহরের প্রধান সড়কটি যতটুকু সম্ভব প্রশস্তকরণের কাজ শুরু করেছি।

আজ ১৯ জুলাই, শনিবার রাতে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এক বিদায় সংবর্ধনায় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব বলেছেন।
তিনি বলেন,‘ এখানে যতদিন চাকরি করেছি জনসেবার মধ্য দিয়ে প্রশান্তি খোঁজার সর্বোচ্চ চেষ্টা করেছি। কৃষি ও মৎস্য নির্ভর অর্থনীতিতে সমৃদ্ধ এই উপজেলার টেকসই উন্নয়নের স্বার্থে দেশের অর্থনীতির জোগান সচল রাখতে এই দুই পেশার মানুষকে সর্বাগ্রে সেবা নিশ্চিতের উদ্যোগ নিতে হবে।’ কলাপাড়া প্রেসক্লাব আয়োজিত রবিউল ইসলামের বদলিজনিত এই বিদায় সংবর্ধনা সভায় ক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির,মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, সাংবাদিক গোফরান বিশ্বাস পলাশ, মিলন কর্মকার রাজু, জসীম পারভেজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট