স্টাফ রিপোর্টার মোঃ সোহেল রানা ।
জমে উঠেছে ঢাকা কাস্টম এজেন্ট এমপ্লয়ীজ ইউনিয়ন ত্রি বার্ষিক নির্বাচন । চলতি মাসের শেষের দিকে অর্থাৎ ৩০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা কাস্টম এজেন্ট এমপ্লয়ীজ ইউনিয়ন ত্রি বার্ষিক নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে বিমানবন্দর এলাকা ভোটারদের মাঝে খুশির আমেজ বইছে । এই নির্বাচনে দুইটি প্যানেল অংশগ্রহণ করেছে আর কোন প্যানেল দেওয়ার সম্ভাবনা নেই বলে চলে । আসন্ন নির্বাচনে দুইটি প্যানেলে নির্বাচনের অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে । আর দুইটি প্যানেলের মধ্যে একটি হলো হানিফ, মোনায়েম, জসিম পরিষদ প্রতীক দেয়াল ঘড়ি ও রাজ্জাক ,শাহাদাত, রাকিব পরিষদ প্রতীক ছাতা।
হানিফ মোনায়েম জসিম পরিষদ সভাপতি হিসেবে লড়বেন আবু হানিফ সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন জসিম উদ্দিন তপাদার এই প্যানেলে প্রার্থীর সংখ্যা ৩০ ও রাজ্জাক শাহাদাত রাকিব পরিষদের সভাপতি হিসেবে লড়বেন রাজ্জাক, সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন রাকিব , এই প্যানেলে প্রার্থীর সংখ্যা ৩০ ।এই নির্বাচনকে ঘিরে বিমানবন্দর এলাকার সি এন্ড এফ এজেন্ট ভোটারদের মাঝে ব্যাপক ভোট দেওয়ার আগ্রহ দেখা যাচ্ছে । এই নির্বাচন দুইটি প্যানেলে হাট্টা হাটি লড়াই হবে জানা যাচ্ছে।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন রঞ্জিত কুমার মজুমদার । তিনজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন । সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ১৫ জন । প্রধান নির্বাচন কমিশনার রঞ্জিত কুমার মজুমদারের সাথে কথা বলে জানতে পারি ঢাকা কাস্টম এজেন্ট এমপ্লয়ীজ ইউনিয়ন সর্বমোট ভোটার ৩৬৩২ পুরুষ ভোটার (৩৬৩০) মহিলা ভোটার (০২)
ভোট গ্রহণ শুরু ৩০শে এপ্রিল রোজ মঙ্গলবার সকাল ৮.৩০ থেকে ৫ টা পর্যন্ত । একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রঞ্জিত কুমার মজুমদার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় নির্বাচন কমিশনার আরো বলেন নির্বাচনের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয়, সেদিক খেয়াল রেখে আমরা কাজ করছি। যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে দিকে খেয়াল রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আনসার বাহিনী সদস্য স্থানীয় পুলিশ সদস্য সহযোগিতা কামনা করেন ।
কাস্টম এজেন্ট এমপ্লয়ীজ ইউনিয়ন গণতান্ত্রিক পরিবেশে মূল পারমিট সাথে রেখে ভোটে অংশগ্রহণ করতে পারবেন ।