1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:12 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

জয়পুরহাট সদর থানা হতে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

Reporter Name
  • Update Time : Wednesday, September 18, 2024,
  • 192 Time View

 

 

মুনছুর রহমান – জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব যোগদানের পর থেকে গত ০৫/০৮/২০২৪ খ্রি. জয়পুরহাট সদর থানায় দুস্কৃতকারীদের কর্তৃক হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে থানায় রক্ষিত লুট করে নিয়ে যাওয়া সরকারি ও পাবলিক অস্ত্র-গুলি উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে সভা সেমিনার এবং লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ জেলার সকল থানা এলাকায় জনগণকে উদ্বুদ্ধকরণ সভা সমাবেশ করেন। এমতাবস্থায় গতকাল ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট পৌরসভাধীন সিমেন্ট ফ্যাক্টরির মাঠের পূর্বদিকে গুলশান মোড়-দেবীপুর রেল গেইট রাস্তার পূর্ব পাশে ঝোপের নিকট পরিত্যাক্ত অবস্থায় কিছু অস্ত্র-গুলি পড়ে রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে মোঃ হুমায়ন কবির, অফিসার ইনচার্জ, জয়পুরহাট সদর থানা; মোঃ কাওসার আলী, ডিআইও-১, জয়পুরহাট; এসআই মোঃ মাহবুবুর রহমান, ডিএসবি, জয়পুরহাটসহ থানার অফিসার-ফোর্স নিয়ে বর্ণিত স্থানে উপস্থিত হয়ে। সেখানে উপস্থিত হয়ে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা ০১ (এক) টি ৭.৬২দ্ধ২৫ মি.মি. পিস্তল-টি ৫৪ (চায়না), ০৮ (আট) রাউন্ড ৭.৬২ মি.মি চায়না পিস্তলের গুলি, ২৯ (উনত্রিশ) রাউন্ড ৯ মি.মি পিস্তলের গুলি, ০১(এক) টি ম্যাগাজিন ও ০১(এক) টি অস্ত্রের কভার উদ্ধার করেন। উক্ত অস্ত্র-গুলি জয়পুরহাট থানার এসআই এর মাধ্যমে জব্দ তালিকা মূলে জব্দ করে জয়পুরহাট সদর থানায় নিয়ে এসেছেন বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট