1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 10:39 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত উলিপুরের সেনা সদস্য মমিনুল ইসলামের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name
  • Update Time : Sunday, December 21, 2025,
  • 148 Time View

 

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

জাতিসংঘের আওতায় দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শত্রুপক্ষের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় সারাদেশে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতদের মধ্যে কুড়িগ্রাম জেলার উলিপুর ও রাজারহাট উপজেলার দুই সেনাসদস্য রয়েছেন।

 

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে হেলিকপ্টারযোগে নিহত দুই সেনাসদস্যের মরদেহ উলিপুর হেলিপ্যাডে পৌঁছায়। এ সময় সেনাবাহিনী ও জেলা-উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শহীদ সেনাদের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুটি লাশবাহী অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

 

নিহত সেনাসদস্যরা হলেন, উলিপুর উপজেলার পাণ্ডুল ইউনিয়নের বাসিন্দা শহীদ মমিনুল ইসলাম এবং রাজারহাট উপজেলার ঠাটমারি গ্রামের বাসিন্দা শহীদ শান্ত মণ্ডল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রতিপক্ষের হামলায় তারা শহীদ হন।

 

মরদেহ গ্রহণকালে উলিপুর হেলিপ্যাডে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. ইবনে সাদিক সিদ্দিক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ী।

 

শহীদ সেনাসদস্য মমিনুল ইসলামের মরদেহ উলিপুরে পৌঁছানোর খবরে পুরো উপজেলাজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। এলাকাবাসী জানান, মমিনুল ইসলাম ছিলেন একজন সৎ, বিনয়ী ও দেশপ্রেমিক সৈনিক। দেশের সম্মান রক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।

 

শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যে অবদান রাখছেন, তা বিশ্বব্যাপী প্রশংসিত। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

 

পরে শহীদ সেনা সদস্য মমিনুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৫ বছর ৬ মাস। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট