1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 7:36 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

জাতীয়তাবাদী ওলামা দল নগরকান্দা উপজেলা শাখা’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, October 4, 2025,
  • 214 Time View

সাইদ গাজী,
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘২০১৭ সালে হাজার হাজার মুসলিম রোহিঙ্গা তাদের দেশে ঠাঁই না পেয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছিল।
এর আগেও যখন রোহিঙ্গারা আমাদের দেশে ঢুকেছিল, তখন শহীদ জিয়া দক্ষতার সঙ্গে তাদের দেশে ফেরত পাঠিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তার গদি ঠিক রাখার জন্য বিশ্বের বড় বড় দেশের সঙ্গে আঁতাত করেছে। রোহিঙ্গা সমাজের জন্য কিছু করতে পারেনি।তবে বিএনপি ক্ষমতায় গেলে এই রোহিঙ্গা সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ।
শামা ওবায়েদ বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে জুলুম-অত্যাচার, জেল-হাজত, গুম-খুনের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে। এই ১৭ বছর আলেম-ওলামারাও বাড়িতে থাকতে পারেননি।’
আজ শনিবার (৪ অক্টোবর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এনএম একাডেমির মাঠে স্থানীয় ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শনিবার বিকাল ৫ঘটিকায় জাতীয়তাবাদী ওলামা দল নগরকান্দা উপজেলা শাখা’র কর্মী সম্মেলনে সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিজুল হক এর নেতৃত্বে ও মুহাম্মদ সরোয়ার হোসেনের তত্ত্বাবধনে সোনাপুর ইউনিয়ন থেকে মিছিলসহ হাজার নেতাকর্মীর অংশ গ্রহণ।
এ সময় সোনাপুর ইউনিয়ন বিএনপির যে সকল নেতাকার্মীগণ মিছিলে অংশ গ্রহণ করেন, সালথা উপজেলা যুবদল নেতা মোঃ মানোয়ার হোসেন ,বিএনপি নেতা আমির হোসেন,মোঃ বাদশা মাতুব্বর প্রচার সম্পাদক সোনাপুর ইউনিয়ন বিএনপি,যুবদল নেতা মোঃ শাহজাহান।
ও মোঃ শহিদুল সেচ্ছাসেবক দল সোনাপুর ইউনিয়ন বিএনপি, বিএনপি নেতা মোঃ কামরুল ইসলাম, মোঃ তারা মিয়া, মোঃ হাসান মুছুাল্লী, আইয়ুব মাতুব্বর , নাজমুল কাজী, লিয়াকত মোল্লা, বিপুল মাতুব্বর,বেলায়েত হোসেন, মোঃ লিয়াকত হোসেনসহ, ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট