মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
এ উপলক্ষে বিআরটি মাঠে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সদের নিয়ে বিশেষ নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) তাহেরুল হক চৌহানসহ উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী উপ-পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।