1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 3:02 am
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

জাতীয় রবীন্দ্র সংগীত স‌ম্মিলন প‌রিষদ দ্বি-বা‌ষিক অ‌ধিবেশন অনুষ্ঠিত। 

Reporter Name
  • Update Time : Sunday, November 5, 2023,
  • 219 Time View

 

এস.এম আক্কাস আলী (আকাশ)জেলা প্রতিনিধি:

 

জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার দিনব্যাপী দ্বি-বা‌ষিক অ‌ধিবেশন নানা আয়োজনে উদযাপন করা হয়েছে ।

 

জাতীয় রবীন্দ্র সংগীত স‌ম্মিলন প‌রিষদ- সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে-

শ‌নিবার (৪ নভেম্বর-২০২৩ খ্রীঃ) সকাল হতে রাত ১০ পর্যন্ত অনুষ্ঠান সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পৌরভাসানী মিলনায়তনে দ্বি-বা‌ষিক অ‌ধিবেশন উদযাপন করা হয়।

 

সকালে খ্যাতনামা দেশবরেণ্য সংগীত শিল্পী ওস্তাদ বুলবুল ইসলাম ও লি‌লি ইসলাম দু’শতাধিক সংগীত শিল্পীদের প্রশিক্ষণ প্রদান করেছেন ।

 

বিকেলে জাতীয় রবীন্দ্র সংগীত স‌ম্মিলন প‌রিষ‌দ সিরাজগঞ্জ জেলা শাখার অ‌ধিবেশনে পুনরায় ড. জান্নাত আরা তালুকদার হেনরী’কে সভাপতি এবং নূরে আলম হীরা’কে সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করা হয়।

এসময়ে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডাঃ আব্দুর রশিদ, মনোয়ার হোসেন জিন্না, নীলমণি চন্দপাল, রতন লাল সূত্রধর, সম্পাদক মন্ডলীর সদস্য, আলপনা ভৌমিক, কানিজ রেহানা মুন্নি, ফরিদুল ইসলাম সহ সকল সদস‌্য বৃন্দরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে শেষ পর্বে দেশ বরণ্য ও রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীদের বিশেষ মনোমুগ্ধকর সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এসময়ে রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা , স্বজনেরা, আগত অতিথি, শিল্পীরা ও দর্শকের উপস্থিতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট