আফজল হোসেইন (শ্রীমঙ্গল)
(২৮ অক্টোবর) শনিবার বিকাল ৪ ঘটিকায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা শ্রমিকলীগ ও পৌর শ্রমিকলীগ কতৃক বর্ধিত সভা আয়োজন করা হয়।
আনোয়ার হোসেন শাহিন আহবায়ক জাতীয় শ্রমিকলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতিত্বে ও আরজু মিয়া সদস্য সচিব জাতীয় শ্রমিকলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখা সঞ্চলনায় এ বর্ধিত সভা আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ আসাদ হোসেন মক্কু সভাপতি জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো:জাকারিয়া আহমদ সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা আরও উপস্থিত ছিলেন সুরুনজিৎ দাশ যুগ্ম সম্পাদক জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা মো: আব্দুল মতিন যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা মোঃ মোজাহিদুর রহমান ফটিক যুগ্ম আহবায়ক জাতীয় শ্রমিকলীগ শ্রীমঙ্গল পৌর শাখা মোঃ শাহজাহান মিয়া সাধারণ সম্পাদক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৪০৩ রণধীর চৌধুরী রঞ্জু সভাপতি শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী ইউনিয়ন ২৮৭৭ সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন দীর্ঘদিন যাবত জাতীয় শ্রমিকলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখা ও পৌর শাখা আহবায়ক কমিটি দিয়ে চলছিল যার কারণে শ্রীমঙ্গলে শ্রমিক লীগ ঝিমিয়ে পরেছিল আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি শক্তিশালী কমিটি দেওয়ার জন্য জেলা জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দের কাছে আবেদন তুলে ধরেন বক্তারা।