1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:09 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

জামায়াত আমির ডা. শফিকুর রহমান আটক

Reporter Name
  • Update Time : Tuesday, December 13, 2022,
  • 268 Time View

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

 

সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। কী অভিযোগ বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

 

 

বছর তিনেক আগে শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন। এরপর ২০২৩-২৫ কার্যকালের জন্য ডা. শফিকুর রহমান আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়ন।

এদিকে, তাকে আটকের প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে রাজধানীতে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী।

 

শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এক সময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

 

প্রসঙ্গত, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গত ৯ নভেম্বর সিলেট থেকে শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতার করে সিটিটিসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট