1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:16 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

জামালপুরে পুত্র হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Reporter Name
  • Update Time : Monday, November 30, 2020,
  • 195 Time View

জামাল পুর জেলা স্টাফ রিপোর্টার। মোঃ শাহিন রহমান।দীর্ঘ ৯ বছর পর জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামের পাঁচ মাস বয়সী শিশু আশিক হত্যার বিচারের রায় দিয়েছে জামালপুরের জেলা ও দায়রা জজ আদালত।

রবিবার (২৯ নভেম্বর) রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ জজ মো: জুলফিকার আলী খান। রায়ে বিজ্ঞ জজ জুলফিকার আলী খান পুত্র আশিক হত্যার অভিযোগে পিতা মোস্তফার মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।

জানা যায়, ২০১১ সালের ২০ মে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামে একটি মোবাইল কেনার ঘটনাকে কেন্দ্র করে স্বামী মোস্তফা ও স্ত্রী রোজিনার মধ্যে ঝগড়া বাধে। এই ঘটনাকে কেন্দ্র করে রোজিনার স্বামী মোস্তফা তার পাঁচ মাস বয়সী শিশুপুত্র আশিককে দুই পা ধরে আছড়িয়ে হত্যা করে।

এ বিষয়ে ঘাতক মোস্তফার স্ত্রী রোজিনা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ৯ বছর পর ২৯ নভেম্বর রবিবার ৩০২ ধারা মোতাবেক মামলার রায় ঘোষণা করা হয়েছে।

জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট নির্মল কান্তি ভদ্র বিষয়টি নিশ্চিত করে। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ কে জানিয়েছেন মামলার একমাত্র আসামী ঘাতক মোস্তফা জামিন নিয়ে পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট