1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 8:28 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

জিএমপি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসানকে ডিআইজি পদে পদোন্নতি

Reporter Name
  • Update Time : Wednesday, November 26, 2025,
  • 287 Time View

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসানকে ডিআইজি পদে পদোন্নতি করায় গাজীপুর মহানগরে বইছে অভিনন্দনের বন্যা।

বুধবার (২৬ নভেম্বর ) গাজীপুর  মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ জাহিদুল হাসান, বিপিএম (সেবা) “উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি)” পদে পদোন্নতি লাভ করেছেন।

একই দিন বুধবার সকালে জিএমপি সদর দপ্তরে নবাগত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বেশ কিছুদিন  ধরে জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে সুনাম ও দক্ষতার ছাপ রেখেছেন জাহিদুল হাসান। আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক দক্ষতা, মানবিক নেতৃত্ব ও সেবামুখী দৃষ্টিভঙ্গির কারণে তিনি গাজীপুরবাসীর আস্থার প্রতীক হয়ে ওঠেন।

তার পদোন্নতির খবরে গাজীপুর সিটির নাগরিকদের মধ্যে দেখা গেছে স্বতঃস্ফূর্ত আনন্দ ও সন্তুষ্টি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকরা একে “যোগ্য মানুষের যথাযথ স্বীকৃতি” বলে অভিহিত করেছেন। এলাকাবাসীরা জানিয়েছেন—গাজীপুরে তার শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ তাকে একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে।তাই সাংবাদিক সমাজসহ অনেকেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও তার নেতৃত্ব ও কর্মদক্ষতার প্রশংসা করে বলেন, তার প্রমোশন পুরো ফোর্সের জন্য অনুপ্রেরণা।

জাহিদুল হাসানের পদোন্নতি গাজীপুরের আইনশৃঙ্খলার অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে—এমন প্রত্যাশা করছেন সবাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট