1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 5:23 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

জিএমপি সদর থানা ওসি মোহাম্মদ জিয়াউল ইসলামকে বিদায়ী ফুলেল শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : Monday, December 11, 2023,
  • 383 Time View

 

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

জিএমপি’র সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলামকে বদলিজনিত বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

রবিবার (১০ডিসেম্বর) থানা ফটকে সহকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। বিদায়ী ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। থানায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহায়তা আমি পেয়েছি। তিনি আরো বলেন, সদর থানায় বিগত ১৪ মাসের কর্মজীবনে আইনশৃংখলা সমন্বিত রাখতে আপ্রাণ চেষ্টা করেছি। সকলের আন্তরিক সহযোগিতায় মাদক, চোরাচালান, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে সচেষ্ট ছিলাম। আমি সদর থানাবাসীর মানুষের অকৃত্রিম ভালবাসা পেয়েছি, যা কখনও ভুলার নয়। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহপাক আপনাদের সবাইকে নিরাপদ রাখুক, ভাল রাখুক, সুস্থ রাখুক। এসময় ওসি(তদন্ত) মহিউদ্দিন আহমেদ বলেন, তিনি একজন জনবান্ধব ও মানবিক অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। খুব স্থির ও ধৈর্যশীল একজন মানুষ। মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতেন। বিরক্ত, অবহেলা বা ব্যস্ততা দেখাতেন না কাউকে। তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করে গেছেন। এ সময় থানার অফিসারবৃন্দ ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, তিনি সদর থানায় বিগত ১৪ মাস ধরে দায়িত্ব পালনকালীন সময়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর সুযোগ্য পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, ডিসিবৃন্দগণসহ অন্যান্য সিনিয়র অফিসারদের দিক নির্দেশনায় সদর মেট্রো থানার সকল অফিসার ফোর্সদের সমন্বয়ে সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগিতায় সদর মেট্রো থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, দমন ও নিয়ন্ত্রণে গতিশীল পুলিশিং, মাদক, জঙ্গিবাদ ও জন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং জোরদার করতে জনবান্ধব পুলিশিং বাস্তবায়সহ জনগণের জান-মাল ও নিরাপত্তা বিধানে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট