1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 5:50 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

জীবনের বিনিময়ে হলেও শেখ হাসিনার সকল কর্মসূচি বাস্তবায়ন করবো: দুর্জয় 

Reporter Name
  • Update Time : Friday, September 1, 2023,
  • 474 Time View

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

 

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে, জীবনের বিনিময়ে হলেও জননেত্রী শেখ হাসিনার সকল কর্মসূচি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিন হাসান দুর্জয়।

 

বুধবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় মাওনা চৌরাস্তা উড়াল সড়কের পশ্চিম পাশে লাখো নেতাকর্মী নিয়ে র‍্যালি ও বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে জামিল হাসান দুর্জয় এসব কথা বলেন। তিনি প্রয়াত মন্ত্রী ও এমপি গাজীপুরের সিংহপুরুষ খ্যাত অ্যাডভোকেট রহমত আলীর সন্তান এবং গাজীপুর ৩ আসনের এমপি প্রার্থী।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, যারা শ্রীপুরের মানুষকে কথা দিয়ে কথা রাখেনি, যারা শ্রীপুরের মানুষদের বোকা মনে করছে, তাদের দিন শেষ হতে চলছে। শ্রীপুরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রীপুরের নেতা নির্বাচনে শ্রীপুরের মানুষই তার ভাগ্য নির্ধারণ করবে। প্রতিটি ঘরে ঘরে মানুষ দোয়া করছে, রহমত আলী সাহেবের মতো আরো একজন নেতার জন্য অপেক্ষা করছে। রহমত আলী সাহেবের মতো নেতা ভবিষ্যতে মানুষ কোনোদিন হয়তো পাবেনা, কিন্তু তার রেখে যাওয়া উত্তরাধিকারের মাঝখান থেকে শ্রীপুরের মানুষ মায়া খোঁজে, ভালোবাসা খোঁজে। আপনার দোয়া থাকলে, আপনাদের ভালোবাসা থাকলে আপনাদের মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ্। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গাজীপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ।

 

লাখো নেতাকর্মীরা গাজীপুর ৩ আসনের বিভিন্ন অঞ্চল থেকে যাদের নেতৃত্বে এসেছেন তারা হলেন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদ চুন্নু, জাহাঙ্গীর আলম সিরাজি, শ্রীপুর উপজেলা শ্রমীক লীগের সাবেক সভাপতি নুরুল হক নুরু, পৌর আওয়ামীলীগ নেতা হাজী সাইফুল ও কামরুল হাসান বিএ।

 

ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এমদাদ শেখ, পিরুজালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক সদস্য ইন্জিঃ গোলাপ মিয়া, গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, গাজীপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মাওনা ইউনিয়ন আ.লীগ নেতা শামসূল হক মেম্বার, গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক সদস্য রফিকুল ইসলাম রফিক, অ্যাডভোকেট আতিকুল ইসলাম, রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহসভাপতি মো. মোফাজ্জল হোসেন খোকন, রাজাবাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সেচ্ছাসেবকলীগের সভাপতি ইউসুফ আলী, রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক মো. আসাদুজ্জামান আশিক, কাওরাইদ ইউনিয়ন আ.লীগ নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের সাবেক শ্রীপুর উপজেলা সভাপতি শেখ শফিকুর রহমান শফিক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমু, রাজাবাড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সিনহা, প্রহলাদপুর থেকে আ.লীগ নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, শ্রীপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমেদ জিয়া প্রমূখ প্রমূখ।

 

এছাড়াও র‍্যালি ও বিক্ষোভ মিছিলে শ্রীপুর পৌরসভা ও শ্রীপুর উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ডগুলো থেকে আওয়ামীলীগসহ আ.লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট