1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

জীবন যুদ্ধে জয় পরা জয় শেখ তিতুমীর

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ১৮৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন সালহী
জীবন চলার পথের কতনা যুদ্ধ,
কখনো মানুষকে করে দেয় হঠাৎ স্তব্ধ-
কারো কারো ঘুম আসে না রাজপ্রাসাদে ,
নিঃস্ব মানুষ গুলো সারাদিনের ক্লান্তি শেষে।।

গরীবের পেটে বাজে ক্ষুধার বাঁশী ,
কারো মুখে থাকে তিরস্কারের মুচকি হাসি-
একটু সুখে থাকার আশায়,
ভালবাসার জলে হৃদয় ভাসায় ।।

মিথ্যার জোরে সত্যকে করে পরাজিত,
সত্য পরিস্কার এক আরশি নগর –
মিথ্যা প্রবঞ্চনা কালাে আঁধার ধূসর ,
অন্তর অতৃপ্ত রবে পাপে কুলষিত ।।

স্বস্তি শান্তি খুঁজে শুধু বিবেকের দ্বারে ,
উচ্চবাক্যের চাদরে সত্যকে আবৃত-
অস্থায়ী শক্তিতে গড়ে মিথ্যার রাজত্ব ,
সত্য জলন্ত প্রদীপ দিবা নিশি পুড়ে।।

গােপন করে লুকানাে ঘটনা আড়াল,
হিংসা অহংকার বিদ্বেষ এ মনে-
অতলে ডুবে জীবন সত্যের সন্ধানে ,
মিথ্যার শিকলে বন্ধি চরিত্রে ভেজাল।।

মুমিন মুসলমান জয় পরাজয়ে,
ঈমানদার সর্বদা আল্লাহর ভয়ে,
পড়ো কোরআনের বানী তোমার প্রভুর নামে,
জিকিরের মাঝে আল্লাহ্ থাকে সর্ব খানে।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট