1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 15, 2026, 9:00 am
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে বেলকুচি উপজেলা জামায়াতের গণমিছিল

Reporter Name
  • Update Time : Tuesday, August 5, 2025,
  • 220 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে সমাবেশ ও গণমিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখা।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই গণমিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলপূর্ব সমাবেশে বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম, এ সময়ে বলেন ,স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে এ দেশকে শোষণ করে বিগত ৫ আগস্ট ২০২৪ , দেশের জনগণের চাপে এ দেশ ছেড়ে ভারতে পালিয়েছে ,এখনো এ দেশ নিয়ে ষড়যন্ত্র করে আসছে , আগামীতে তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচনে সারাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার জয় হবে হবে এবং দেশে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করবেন ।

উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নূর নবী সরকার, নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসেম সরকার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, অফিস সম্পাদক মাওলানা মোঃ আবুল হোসেন ভূইয়া ও বেলকুচি পৌরসভার আমীর মাওলানা মোঃ গোলাম সারোয়ার।

সমাবেশ শেষে প্রধান অতিথি আলহাজ্ব অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম এর নেতৃত্বে এক বিশাল গণমিছিল শেরনগর মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মুকুন্দগাতী বাজার হয়ে চালা উপজেলা পরিষদ পরিশেষে
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয় ।
এতে জামায়াত-শিবিরের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণত মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট