1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী জামিনে মুক্ত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

 

 

মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

 

অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে যে ক’জন কিশোর–তরুণ বুক ফুলিয়ে রাজপথে দাঁড়িয়েছিল, তাহরিমা জান্নাত সুরভী (১৭) তাদেরই একজন। সাহস, প্রতিবাদ আর নৈতিক অবস্থানের প্রতীক হয়ে ওঠা এই জুলাই যোদ্ধার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলায় দেওয়া রিমান্ড আদেশ বাতিল করে অবশেষে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করেছেন আদালত।

 

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত সুরভীর চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করলে স্বস্তির নিঃশ্বাস ফেলে তার পরিবার ও সহযোদ্ধারা।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত সুরভী জুলাই আন্দোলনের শুরু থেকেই রাজপথে ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই যার অপরাধ,এমন এক কিশোরীকে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বাসা থেকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর ঘটনায় দেশজুড়ে প্রশ্ন ওঠে মানবাধিকার ও আইনের শাসন নিয়ে।

 

সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর দেওয়া দুই দিনের রিমান্ড আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন করা হয়। শুনানি শেষে বিজ্ঞ বিচারক সুরভীর বয়স, সামাজিক পরিচয় ও সার্বিক বাস্তবতা বিবেচনায় নিয়ে রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেন।

 

সুরভীর আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল বলেন, সুরভী একজন অপ্রাপ্তবয়স্ক, সচেতন নাগরিক ও আন্দোলনের কর্মী। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা তদন্তযোগ্য। আদালত আজ ন্যায়সংগত সিদ্ধান্ত দিয়েছেন।

 

গ্রেফতারের পর ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের সহানুভূতি ও ক্ষোভ দুই-ই দেখা যায়। অনেকেই বলেন, নৈতিকতার প্রশ্নে আপসহীন থাকার কারণেই সুরভী আজ হয়রানির শিকার।

আদালত প্রাঙ্গণে জড়ো হওয়া জুলাই যোদ্ধারা বলেন, সুরভী শুধু একজন ব্যক্তি নয়, সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী প্রজন্মের মুখ। তাকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না।

 

আইনজীবী ও সহযোদ্ধাদের দাবি অনুযায়ী, মামলায় তাকে প্রাপ্তবয়স্ক দেখানো হলেও প্রকৃতপক্ষে তার বয়স মাত্র ১৭ বছর। বয়স গোপন রেখে তাকে রিমান্ডে নেওয়ার চেষ্টা ছিল স্পষ্টভাবে হয়রানিমূলক।

 

গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন বলেন, কোনো ধরনের অবিচার যেন না হয়, সে বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন।

 

সাধারণ জনতা বলছেন,রিমান্ড বাতিল ও জামিন পাওয়ার মাধ্যমে শুধু একজন কিশোরী নয়—বিজয়ী হয়েছে ন্যায়বিচার, নৈতিকতা ও প্রতিবাদের সাহস। জুলাই যোদ্ধা সুরভী আজ অনেকের কাছেই অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকার এক অনুপ্রেরণার নাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট