1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 10:39 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

জুলাই সনদ বাস্তবায়নে সালথায় ৮ দলীয় জোটের গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : Sunday, December 21, 2025,
  • 190 Time View

 

 

 

সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

জুলাই সনদ বাস্তবায়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে ফরিদপুরের সালথায় ৮ দলীয় জোটের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার সদর বাজার ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে গণভোটে “হ্যাঁ” ভোট প্রদানের আহ্বান জানান।

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু, ইসলামী আন্দোলনের সালথা উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান, সেক্রেটারী মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের উপজেলা সেক্রেটারী হাফেজ মাওলানা মিয়া জুবায়ের হাসান, জামায়াতের রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মো. ফারুক হোসেনসহ ৮ দলীয় জোটের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

এ সময় বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। তারা গণভোটে জনগণকে সচেতনভাবে “হ্যাঁ” ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট