1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 6:00 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

জুড়ীতে দীর্ঘদিন বেদখলে থাকা সরকারী জমি উদ্ধার। পূনর্বাসন করা হবে গৃহ ও ভূমিহীন পরিবারকে।

Reporter Name
  • Update Time : Saturday, December 5, 2020,
  • 221 Time View

মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব শিলুয়া সীমান্তবর্তী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের পূনর্বাসনের লক্ষ্য সংশ্লিষ্ট এলাকায় সরকারের খাস খতিয়ানভূক্ত ও বেদখলে থাকা জমি উদ্ধারের অভিযানে নেমেছে জুড়ী উপজেলা প্রশাসন।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল এর নেতৃত্বে বৃহস্পতিবার(৩/১২) সকাল ১১ টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া ওয়ার্ডের পূর্ব শিলুয়া মৌজায় দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকার প্রভাবশালী সাব্বির আহমদ চৌধুরীর অবৈধ দখলে থাকা ১ একর ৫ শতক জমি উদ্ধার করা হয়।

এসময় জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল, এসিল্যান্ড মোঃ মোস্তাফিজুর রহমান, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন আহমেদ লেমন, ডিআইও ফারুক আহমেদ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, ইউপি সদস্য আবদুল কাদির, সরকারী সার্ভেয়ারসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দীর্ঘ দিন যাবত সরকারের খাস খতিয়ানভূক্ত সরকারী জমি বেদখল থাকার পর জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যেগে দখলদারের হাত থেকে উদ্ধার করা হয়।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত মুজিব বর্ষে দেশে সকল গৃহহীন ও ভূমিহীনদের পূনর্বাসনের আওতায় নিয়ে আসতে অবৈধ দখলে থাকা সরকারী জমি উদ্ধারে মাঠে নামে প্রশাসন।

জানা যায়, স্থানীয় গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে ১৭টি পরিবারকে ভূমি সহ একটি করে ঘর প্রদানের লক্ষ্য ইতিমধ্যে অসহায় ও গৃহহীনদের তালিকা প্রনয়ণ করে প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট দপ্তরে প্রেরন করা হয়েছে।

এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ লেমন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ প্রকল্পের উদ্যেগকে স্বাগত জানিয়ে বলেন, এটা সরকারের একটি মহত উদ্যেগ। এ জন্য আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং গোয়ালবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এ ছাড়াও দীর্ঘদিন যাবত স্থানীয় ভূমি খেকোদের কবল থেকে সরকারের এ জমি উদ্ধার করায় জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল মহোদয় ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দনসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো জানান, ইউপির সকল মৌজার সরকারের খাস খতিয়ানভূক্ত পতিত ভূমি দখলদারদের হাত থেকে উদ্ধার করে সংশ্লিষ্ট এলাকার ভূমিহীন ও গৃহহীন, অসহায় গরীব পরিবারদেরকে পূনর্বাসন করা হবে।

এ ব্যাপারে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল জানান, অবৈধ দখলে থাকা সরকারি ভূমি উদ্ধারে গোয়ালবাড়ী ইউনিয়ন সহ উপজেলার সবকটি ইউনিয়নে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট