1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 8:25 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানের শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : Thursday, March 23, 2023,
  • 234 Time View

 

 

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধা জেলা আওয়ামী লীগের নবাগত কমিটিতে সাংগাঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় গোবিন্দগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। সম্প্রতি ঘোষিত জেলা কমিটিতে সাংগাঠনিক সম্পাদক পদে তিনি মনোনীত হন।

 

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৩টায় গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মো. আতাউর রহমান সরকার। এসময় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু, উপজেলা আওয়া মীলীগের সাংগঠনিক সম্পাদক শালমারা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ,উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি একেএম অধ্যক্ষ আব্দুর নূর, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

এসময় সংক্ষিপ্ত এক বক্তব্যে আতাউর রহমান সরকার শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে আরও শক্তিশালী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয়ী করে আবারও সরকার গঠনে সহযোগিতার আহ্বান জানান।

 

পরে তিনি গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ-সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি গোপাল মোহন্ত ও সাধারণ সম্পাদক রাসেল কবির ও সকল সাংবাদিকগব।

 

বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রওনা দিয়ে বিকাল ৩টায় তিনি গোবিন্দগঞ্জে পৌঁছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। তার আগমন উপলক্ষে গোবিন্দগঞ্জ থেকে দলীয় নেতা-কর্মীরা জেলার সীমান্ত চাঁপড়ীগঞ্জে অবস্থান নেয়। সেখানে নেতাকে ফুল দিয়ে বরণ করে মোটরসাইকেল শোভাযাত্রা সহ তিনি দলীয় কার্যালয়ে এসে পৌঁছান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট