জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের উৎরাইল গড়বনালী ফসলের মাঠ থেকে বুধবার সকালে আব্দুর রহিম (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুর রাহিম উপজেলার নান্দাইল দিঘি লকর গ্রামের মোতালেব এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার সময় বাড়ি থেকে বেরিয়ে যান রহিম। বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার উথরাইল গ্রামের গড়বনালী নামক মাঠে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তার মরদেহটি উদ্ধার করা হয়৷ নিহত আব্দুর রহিম তিনি নেশাগ্রস্ত অ্যাজমা হাঁপানি বিভিন্ন রোগে আক্রান্ত তিনি মাঝে মধ্য হারিয়ে যান অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসেন গতকালকেও সন্ধ্যা ছয়টার সময় বাড়ি থেকে বের হয়েছে৷
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, উথরাইল গ্রামের গড়বনালীর মাঠের মধ্যে থেকে মরদেহ উদ্ধার করা হয়, ময়না তদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।