1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 3:50 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ঝিনাইদহের কালীগঞ্জে একশত বোতল ফেন্সিডিলসহ এক মাদক

Reporter Name
  • Update Time : Saturday, July 6, 2024,
  • 183 Time View

ব্যবসায়ী আটক

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে
আটক করেছে । এ সময় তার কাছ থেকে ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন
যশোর চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রিজাউল ইসলামের ছেলে
রনি আহম্মেদ (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রতিক, এএসআই
সোহাগ, এএসআই শামসুল ও কনস্টেবল মামুন মোবারকগঞ্জ রেলস্টেশন জামে
মসজিদের দক্ষিন পাশে^ পাকা রাস্তার উপর থেকে ব্যাগ ভর্তি ১শ পিচ
ফেন্সিডিলসহ তাকে আটক করে। ব্যাগভর্তি মাদকের এই চালানটি
রেলযোগে ঢাকাতে যাওয়ার কথা ছিল।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান,
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিল আটক করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনিবার থানায় মামলা করা হয়েছে।
আটককৃত ব্যাক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট