1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 11:13 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান শিবলী নোমানী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) রাসেল ও (মহিলা) শাহানাজ নির্বাচিত

Reporter Name
  • Update Time : Wednesday, May 8, 2024,
  • 253 Time View

 

 

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত
সভাপতি শিবলী নোমানী আনারস প্রতিকে ৪২ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিপুল
ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী
উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি (মটরসাইকেল)
প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৫৭২ ভোট। নির্বাচনে অপর দুই ভাইস চেয়ারম্যান
(পুরুষ) পদে পৌর যুবলীগের আহব্বায় শফিকুজ্জামান রাসেল উড়োজাহাজ
প্রতিকে ২৯ হাজার ১৪৩ ভোট এবং (মহিলা) শাহানাজ পারভীন (আ”লীগ সমর্থিত)
হাঁস প্রতিকে ৩৫ হাজার ৬৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবারের
নির্বাচনে বিরোধী দলের থেকে কেউ প্রার্থী না হওয়ায় নির্বাচিতরা সবাই
আওয়ামী ঘরানার বলে জানা গেছে।
কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই বুধবার দিনভর শান্তিপূর্ণ পরিবেশে এ উপজেলার
ভোট গ্রহন সম্পন্ন হয়। সুষ্টুভাবে নির্বাচন সম্পন্নের লক্ষে আইনশৃংখলা
বাহিনীর সদস্যরা ছিলেন তৎপর। তাদের স্পেশাল মোবাইল টিমের টহল ছাড়াও কেন্দ্রে
কেন্দ্রে নিরাপত্তা ছিল চোখে পড়ার মত। শেষ খবর বিকাল ৪ টা পর্ষন্ত কোথাও কোন
অনাকাঙ্খিত ঘটনার খবর পাওয়া যায়নি।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রাশিদুল ইসলাম জানান, এবারে প্রথম ধাপে
উপজেলা পরিষদ নির্বাচনে কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন
মিলে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৪৪ হাজার ৯২৪। মোট ভোট কেন্দ্র ছিল
৯১টি। মোট ভোট পুল হয়েছে ৬৩ হাজার ১১৬ টি । এবারে চেয়ারম্যান পদে ৫ জন,
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে-৩ জন ও (মহিলা ) পদে ২ জন প্রার্থী অংশ
নিয়েছিলেন। নির্বাচনে বেসরকারী ফলাফলে চেয়ারম্যান পদে-আনারস প্রতিকের
প্রার্থী শিবলী নোমানী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান
পদে-(পুরুষ) উড়োজাহাজ প্রতিকের শফিকুজ্জামান রাসেল ও (মহিলা) হাঁস
প্রতিকের শাহানাজ পারভীন নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট