1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:29 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ঝিনাইদহের কালীচরণপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

Reporter Name
  • Update Time : Monday, September 7, 2020,
  • 251 Time View

মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহ জেলা প্রতিনিধি –
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীচরণপুরে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে সদর থানা পুলিশের আয়োজনে কালীচরণপুর ইউনিয়ন পরিষদ ভবনে ফিতা কেটে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান কৃষ্ণপদ দত্ত, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সমাজ সেবক আব্দুল গফুর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশারত আলী, বিট পুলিশিং কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম, এস আই বদিউর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ, ইউপি সদস্য আব্দুল বারি, মিজানুর রহমান মিজু, পিন্টু শিকদার, উজ্জল হোসেন, জাহিদ হোসেন, রহিমা খাতুনসহ এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে প্রধান অতিথি পুলিশি সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে পুলিশের করণীয় ও দ্বায়িত্ব সম্পর্কে নানা দিক নির্দেশনা প্রদাণ করেন।
জেলার ৬ টি থানা ও ৬৭ টি ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ৮৫ টি বিটে বিভক্ত করে ইতোমধ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। প্রতি বিটে ১ জন এস আই ও ১ জন এএসআই এবং ২ জন পুলিশ সদস্য কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট