1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ঝিনাইদহের মাড়ন্দি গ্রামে দেশীয় অস্ত্রসহ আটক ৪

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ১৭৪ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্ধি ইউনিয়নের মাড়ন্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্র রামদা, ঢাল, চাইনিজ কুড়াল, শড়কিসহ ৪ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় সিদ্দিক মোল্যা ও মধু মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার মাড়ন্দি গ্রামে সংঘর্ষের সৃষ্টি হয়। সেসময় এস আই অমিত কুমার দাস, এস আই ইকবাল কবির, এস আই ফজলুর রহমান ও এ এস আই সেলিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দুই গ্রুপের সমর্থক মধু মোল্ল্যা, সরোয়ার, শাহিন ও রিপনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। তিনি আরও জানান, এলাকায় কোন প্রকার বিশৃঙ্খলা ও অস্থিতিশীল সৃষ্টিকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোকনা কেন তাকে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট