1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 1:02 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের আঁখ চাষী ও শ্রমিক কর্মচারীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : Saturday, November 21, 2020,
  • 205 Time View

মোঃ আনোয়ার হোসেন , ঝিনাইদহ জেলা প্রতিনিধি –

আখচাষী বাঁচাও, শ্রমিক বাঁচাও, মিল বাঁচাও, হটাও দালাল, বাঁচাও মিল, মুজিব বর্ষের এই অঙ্গীকার নিয়ে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের আঁখ চাষী ও শ্রমিক কর্মচারীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও ফটক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোবারকগঞ্জ চিনিকল প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আঁখচাষী ফেডারেশন ও বাংলাদেশ কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন।

সমাবেশে মৌচিক আঁখচাষী কল্যান সমিতির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌচিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মৌচিক আঁখচাষী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু, সহ-সভাপতি ফজের আলী, কৃষক জহুর আলী, আক্কাস আলী, বাবুর আলী সহ শ্রমিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক নেতা সাইদুর রহমান পিকু।

এসময় বক্তারা চিনি শিল্প রক্ষায় সরকারের কাছে ৫ দফা দাবি তুলে ধরেন। (২১ নভেম্বর) শনিবার স্ব স্ব মিলে আখচাষী ও শ্রমিক কর্মচারীদের সমন্বয়ে ফটক সভা অনুষ্ঠিত, (২৮ নভেম্বর) শনিবার সকালে স্ব স্ব মিল এলাকায় আখ চাষী ও শ্রমিক কর্মচারীদের সমন্বয় মানববন্ধন কর্মসূচি পালিত, প্রত্যেক মিল এলাকায় পোষ্টার, ব্যানার ও লিফলেট বিতরণ করা, একই সঙ্গে ১৫ টি চিনিকলের মাড়াই মৌসুমের তারিখ নির্ধারণ না হওয়া পর্যন্ত কোন মিলে বয়লার স্লো-ফায়ারিং করা যাবে না। অবিলম্বে এ দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনার হুশিয়ারি দেন নেতৃবৃন্দ। পরে মিল চত্তরে আখচাষী ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট