1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 2:13 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

ঝিনাইদহের শৈলকূপায় নানা বাড়ি যেতে নিষেধ করায় ৯ বছরের শিশু শিক্ষার্থীর আত্মহত্যা।

Reporter Name
  • Update Time : Tuesday, October 6, 2020,
  • 211 Time View

মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় সাদিয়া খাতুন (৯) নামে এক শিশু শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক কামরুল হাসানের কন্যা ও পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। নিহতের পিতা কামরুল হাসান জানান, সকালে সাদিয়া কোচিং শেষ করে বাড়িতে আসে। পরে মায়ের সাথে নানা বাড়ি যাবে বলে জানান। পড়াশোনা নষ্ট হবে বলে তার মা নানা বাড়ি যেতে নিষেধ করে। অভিমান করে বাড়ির সবার চক্ষু আড়াল নিজ শয়ন কক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ষোষণা করে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট