1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 2:49 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

ঝিনাইদহে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচীর উদ্বোধন

Reporter Name
  • Update Time : Thursday, October 1, 2020,
  • 217 Time View

মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

‘মুজিববর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার’ এ শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হরিশংকরপুর-গোয়ালপাড়া সড়কের রাজধরপুর নামক স্থানে সড়ক সংস্কারের উদ্বোধন করেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন। এসময় এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী শাহাবুল আলম, সদর উপজেলা প্রকৌশলী আহসান হাবীব, উপ-সহকারী প্রকৌশলী এনামুল কবির, নাজমুল বাহার, মহসিন আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় জানানো হয়, এলজিইডির অধীনে মাসব্যাপী জেলার ৬ উপজেলার ২’শ কিলোমিটার সড়ক মেরামত করা হবে। এতে ১২৭ জন দুস্থ্য অসহায় নারী শ্রমিক কাজ করবেন। এছাড়াও বছরব্যাপী সংস্কারসহ নানা কর্মসূচী পালন করা হবে বলে জানানো হয়।
এসময় নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন, প্রধানমন্ত্রির নির্দেশে হাজার বছরের শ্রেষ্ট বাংঙ্গালী, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় ১লা অক্টোবর থেকে আনুষ্টানিক ভাবে সড়ক রক্ষণাবেক্ষণ এর কাজ শুরু করা হয়েছে, যা বছরব্যাপি চলমান থাকবে। ২০২০-২০২১ অর্থবছরে প্রায় ২’শ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করা হবে। ইতিমধ্যে প্রায় ২০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এছাড়া গ্রামীণ অতিদরিদ্র ও কোভিড-এ এ সৃষ্ট বেকারত্ব নিরসণের লক্ষ্যে সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণের শ্রমঘণ কাজে স্থানীয় ভাবে ১২৭ জন নারী নিয়োগ করে বছরব্যাপী সড়ক সংস্কার কর্মসূচীতে গতিশীলতা বৃদ্ধির উদ্যোগ গ্রহন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট