1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 2:13 pm
Title :
লালমনিরহাট আদিতমারীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক-১ লালমনিরহাটে কালীগঞ্জে ট্রেনে কাটাপড়ে বৃদ্ধের মৃত্যু গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা

ঝিনাইদহে ফারাজের জমি নিয়ে কেন্দ্র করে মামাতো ভাইয়ের ইটের আঘাতে প্রান গেল ফুফাতো ভাইয়ের।

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2020,
  • 226 Time View

মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কাশিমনগর গ্রামে ফারাজের জমি ভাগাভাগী নিয়ে সংঘর্ষে মাথায় ইটের আঘাতে মারাত্বক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গোলাম রসুল (৩৪) নামে একজন মারা গেছেন। নিহত গোলাম রসুল ঐ গ্রামের (মাঠপাড়া) মোজাম্মেল হক ভাদুর ছেলে।

এ ঘটনায় সোমবার ঝিনাইদহ সদর থানায় ৩ জনের নাম উল্যেখসহ অজ্ঞাত আসামীদের নামে মামলা রেকর্ড করা হয়েছে। যার মামলা নং-২৯।

ঘটনার বিবরণে নিহতের পরিবার জানান, রবিবার (১৫ই নভেম্বর) সন্ধায় ইউনিয়নের চুলকানি বাজারে (জিয়ানগর) এ সংক্রান্ত বিষয় নিয়ে কয়েক দফা শালিস হয়। এরই জের ধরে উভয়ের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এসময় নিহত গোলাম রসুলের উপর হামলা করে তার মামাতো ভাই কাদের ও তার ছেলে মাছুম এবং সিরাজ ও তার ছেলে কামরুল। এসময় হামলাকারীদের ইটের আঘাতে রক্তাক্ত জখম হয় গোলাম রসুল। পরিবারের লোক তাৎক্ষনিক তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত ডাঃ তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন। সোমবার দুপুরে ফরিদপুর থেকে তাকে পূণরায় ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে মানিকগঞ্জ এলাকায় পৌঁছালে পথি মধ্যে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক (তদন্ত) জানান, জমি নিয়ে দ্বন্দের কারণে রবিবার একটি সংঘর্ষের সময় আহত হয় গোলাম রসুল। তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ সন্ধ্যায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এঘটনায় ৩ জনের নাম উল্যেখ সহ অজ্ঞাত নামে মামলা রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট