1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 11:24 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

ঝিনাইদহে বিষমুক্ত সবজির লোকজ বাজার উদ্বোধন

Reporter Name
  • Update Time : Thursday, October 1, 2020,
  • 220 Time View

মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
কৃষকদের উৎপাদিত সবজির ন্যায্য মুল্য নিশ্চিত করতে ও ভোক্তাদের নিরাপদ, বিষমুক্ত সবজি সরবরাহ করতে ঝিনাইদহে লোকজ বাজারের আউটলেট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন হাটখোলায় ফিতা কেটে আউলেটের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কমিশনার মাহবুবুর রহমান শেখর, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মন্টু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান, জেলা ছাত্র লীগের সভাপতি রানা হামিদ, স্বাধীন কৃষক সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি খুরশীদ আলম রুবায়েত, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক ডা: মসিউর রহমান, লোকজ বাজারের সমন্বয়কারী আসির আহনাফ, উন্নয়ন ধারার রুবেল আলী, কৃষ্ণদাস সাহা, মীর হুমায়ুন কবীর, তানভীর আহমেদসহ স্থানীয় ব্যবসায়ী ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, উন্নয়ন ধারা ও স্বাধীন কৃষক সংগঠন নামের ২ সংগঠন তাদের প্রশিক্ষিত কৃষকদের মাধ্যমে বিষমুক্ত উপায়ে উৎপাদিত সবজি এখানে বাজারমুল্যেই বিক্রি করবে। জৈব পদ্ধতিতে উৎপাদিত সবজি ছাড়াও এখানে পাওয়া যাবে হাতে ভাজা খই, মুড়ি, সেমাই, ডাল, ঘানিতে ভাঙ্গানো সরিষার তেল, গরুর খাটি দুধসহ নানা উপকরণ। প্রতিদিন সকাল থেকে রাত অবধি চলবে বেচা-কেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট