1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 2:10 pm
Title :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম।

ঝিনাইদহে সপ্তাহব্যাপী নারীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের সমাপনী

Reporter Name
  • Update Time : Saturday, November 14, 2020,
  • 191 Time View

মোঃ আনোয়ার হোসেন,
প্রতিনিধি জেলা ঝিনাইদহঃ

ঝিনাইদহে নারীর আত্মবিশ্বাস বৃদ্ধি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রথম আলো’র বন্ধুসভার উদ্যোগে সপ্তাহব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের সোতোকান কারাতে দো স্কুলে এ প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সুর্শেন্দু কুমার ভৌমিক, ঝিনাইদহ চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট নাসিম উদ্দীন, ঝিনাইদহ প্রেস ক্লাবের যুগ্ম সাম্পাদক কে এম সালেহ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, প্রথম আলো বন্ধু সভার সাবেক সভাপতি শাহিনুর আলম লিটন, মতিউর রহমান প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম আলো’র বন্ধু সভার জেলা কমিটির আহ্বায়ক শাকিব মোহাম্মদ আল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সদস্য মায়িসা রহমান।
প্রথম আলো বন্ধুসভার আয়োজন বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয় গতকাল বুধবার। এতে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪০ জন ছাত্রীকে প্রশিক্ষণ প্রদাণ করা হয়। সমাপনী দিনে তাদেরকে সনদ পত্র প্রদান করা হয়।
সোতোকান কারাতে দো স্কুলের পরিচালক কাজী আলি আহম্মেদ লিকু ও রমজান আলী শন্তু তাদের এ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট