1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 1:03 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

ঝিনাইদহ সদর উপজেলায় সাগান্না ইউনিয়নে পুকুর খনন মাটি বিক্রি চলছে অবাধে।

Reporter Name
  • Update Time : Monday, December 28, 2020,
  • 274 Time View

ঝিনাইদহ জেলা স্টাফ রিপোর্টার। পাকা রাস্তায় মাটির প্রলেপ পড়ে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে দেখার কেউ নেই ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাদপুকুরিয়া গ্রামে অবাধে চলছে পুকুর খনন। মাটি বিক্রি করছে পার্শ্ববতী ইট ভাটাসহ অন্যন্য জায়গায়। এতে করে পাকা রাস্তা গুলো মাটির প্রলেপ পড়ে ঢেকে যাওয়ার পথে। এদিকে বাদপুকুরিয়া কটার মোড় থেকে যাদুবপুর যাওয়ার কাঁচা রাস্তা কেটে পুকুর করাসহ ট্রাক্টর দিয়ে মাটি বোঝায় করে রাস্তায় ওঠার জন্য কাঁচা রাস্তা কেটে সাবাড় করেছে। আবার অদক্ষ ট্রাক্টর ড্রাইভার দাপিয়ে বেড়াচ্ছেন সড়ক বা মহাসড়কে। খোঁজ নিয়ে জানা গেছে এই কাজগুলো করছেন ২ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থীও আওয়ামী লীগ নেতা আকবর আলী, একই এলাকার নজরুল শাকিল, আলামিন ও নাথকুন্ডু গ্রামের শাহিন,আর পুকুর খনন করছেন সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের ছেলে সাইফুল ইসলাম অন্যদিকে ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন। এলাকাবাসী ও পথচারীসহ সুশীল সমাজ বলছেন তারা শুধু বোবা কান্নার মতো বুক ফুব্রে কান্না ছাড়া কিছুই করতে পাচ্ছেন না। তাই ঝিনাইদহ সদর উপজেলার সু-যোগ্য সৎ নিষ্ঠাবান উপজেলা প্রশাসন মহাদয়গনকে নেক দৃষ্টির মাধ্যমে খুব দ্রুত সরাসরি সরজমিনে এসে সঠিক তদন্ত সাপেক্ষে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছেন সবাই। এদিকে ডাকবাংলা ত্রিমহনী থেকে বাজার গোপালপুর সড়কের ইনসাফ মোড়,শান্তির মোড়,কাড়ীর মোড় বেহাল দশায় পরিনিত হয়েছে। অন্যদিকে কটার মোড় থেকে যাদুবপুর যাওয়ার কাঁচা রাস্তাটি কেটে ট্রাক্টর যাওয়ার পথ তৈরি করেছে। যখন রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল করে তখন মনে হয় বৃষ্টির মতো ধুলো উড়ছে। তাই ঝিনাইদহ জেলা প্রশাসক ও নির্বাহী অফিসারের কাছ থেকে একটু দয়া চেয়েছেন এলাকার সুশীল সমাজও ভুক্তভোগী পথচারীগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট